Logo

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে সাধারণ বীমা খাত

ডিএস ৩০
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। গেল সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, জীবন বীমা ও খাদ্য খাতে ১২ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্যন্য খাতগুলো হলো:- পাট ও প্রকৌশল খাতে ৫ শতাংশ, সিমেন্ট, বিবিধ খাতে ৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ, আর্থিক ও ভ্রমণ খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬