Logo

বিদায়ী সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানি

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ রবিউল আউয়াল বৃহস্পতিবার বন্ধ ছিলো দেশের শেয়ারবাজার । ফলে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে চার দিন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ১১৪টির, দর অপরিবর্তিত রয়েছে ২০৫টির এবং লেনদেন হয়নি ৩৭টির।
সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে অগ্রণী ইন্সুরেন্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১২.৯৭ শতাংশ।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: ক্রিস্টাল ইন্সুরেন্স ১১.৭২ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্স ১১.১৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্স ১০.৪৪ শতাংশ, ফু-ওয়াং ফুড ১০.১২ শতাংশ, জনতা ইন্সুরেন্স ৯.৫২ শতাংশ, এমারেন্ড ওয়েল ৯.৪৬ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজ ৯.২৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স ৯.২১ শতাংশ এবং দেশ জেনারেল ইন্সুরেন্স ৯.২০ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬