Logo

বিদায়ী সপ্তাহে সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে বড় ব্যবধানে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এই সময়ে ডিএসইতে গড়ে প্রতিদিন ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেল সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮০০ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর গড় লেনদেন কমেছে ৩৪৭ কোটি ৩৮ লাখ টাকার বা ৪৩.৩৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সার্বিক লেনদেনও কমেছে। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৮১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৪৮ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬