Logo

বিদায়ী সপ্তাহের দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ রবিউল আউয়াল বৃহস্পতিবার বন্ধ ছিলো দেশের শেয়ারবাজার । ফলে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে লেনদেন হয়েছে চার দিন।

এই চার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৭টির, দর কমেছে ১১৪টির, দর অপরিবর্তিত রয়েছে ২০৫টির এবং লেনদেন হয়নি ৩৭টির।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে শ্যামপুর সুগারের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০.৩৭শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো: খান ব্রাদার্স ২১.০৮ শতাংশ, ঝিলবাংলা সুগার ১৫.৭৮ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্স ১১.৯৭ শতাংশ, অ্যাম্বি ফার্মা ১১.১৭ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্স ১০.২৯ শতাংশ, ইমাম বাটন ৯.৭৮ শতাংশ, মেঘনা পেট ৯.২৩ শতাংশ, বিডি কম ৯.১২ শতাংশ এবং অ্যারামিট লিমিটেড ৫.৩৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬