Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কার্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৭০টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এ্যাপেক্স ফুডস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন এ্যাপেক্স ফুডসের শেয়ার দর গেল কর্মদিবসের তুলনায় বেড়েছে ৩৪ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডর শেয়ারদর বেড়েছে ৬.১১ শতাংশ। আর ৪.৮৭ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে নিটল ইন্সুরেন্স।

অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ অটোকার্স, ইউনাইটেড ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, এ্যাপেক্স ফুটওয়্যার, এ্যাপেক্স স্পিনিং, রিপাবলিক ইন্সুরেন্স এবং জিকিউ বলপেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬