Logo

শেয়ার হাতবদলের শীর্ষে সিটি জেনারেল ইন্সুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৪২ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে জেমিনি সি ফুড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে এ্যাপেক্স ফুটওয়্যার । কোম্পানিটি ১৪ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: খান ব্রাদার্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, এ্যাপেক্স ফুডস এবং প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬