Logo

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ” বিবিবি+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ৩০ জুন,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। কোম্পানিটির ৩০ জুন, ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত এবং অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬