Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া ৬৯টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা বা ৮.৯৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আর ৬.০১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন লুব্রিকেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, প্রভাতী ইন্সুরেন্স, লিব্রা ইনফিউশন, অ্যাপেক্স স্পিনিং, মুন্নু এগ্রো এবং সি পার্ল রিসোর্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬