Logo

সাইফ পাওয়ারটেকের সাথে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সমঝোতা চুক্তি

সাইফ পাওয়ারটেকের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

দ্রুত সময়ে পণ্য পরিবহন ও পরিবহন খরচ কমানোর লক্ষ্যে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার (২৫ সেপ্টেম্বর, ২০২৩) কোলকাতা বন্দরের মুখপাত্র রথেন্দ্র রমনের সভাপতিত্বে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের ট্রাফিক ম্যানেজার আরএস রাজহাঁস ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন।

সমঝোতা স্মারকে দ্রুত সময়ে পণ্য পরিবহনের বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে। কলকাতা থেকে আগরতলার দূরত্ব শিলিগুড়ি হয়ে প্রায় ১৬১৯ কি.মি হলেও চট্টগ্রাম বন্দর হয়ে প্রবেশ করলে সে দূরত্ব নেমে আসে ৫৭৫ কিলোমিটারে।

এছাড়াও ট্রাকে শিলিগুড়ি হয়ে কলকাতা থেকে আগরতলা অতিক্রম করতে ৬ থেকে ৭ দিন সময় লাগে কিন্তু চট্টগ্রামে বন্দর হয়ে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কলকাতা থেকে মাত্র ৪ দিন সময় লাগবে।

তারই ধারাবাহিকতায় সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং কোলকাতা বন্দর উভয়ই উত্তর-পূর্ব ভারতে মোংলা এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ভারত-বাংলাদেশ বাণিজ্যের প্রচারের বিকল্পগুলি অন্বেষণ করতে এ সমঝোতা বৈঠকে বসেন। এতে কোলকাতা বন্দর এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬