Logo

খুলনায় প্রান্তিক কৃষক ও নারী উদ্যোক্তাদের (স্মরণে বঙ্গবন্ধু) ঋণ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড খুলনায় ১৫০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্তবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। একই অনুষ্ঠানে ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাগণের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট কার্ডেরমাধ্যমে সহজ ঋণ- স্মরণে বঙ্গবন্ধু প্রদান করা হয়।

খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তালুকদার আব্দুল খালেক, সম্মানিত মেয়র, খুলনা সিটি কর্পোরেশন।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. হাসান রেজা, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক, জনাব কাজি আমিনুল হক, পরিচালক, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জনাব এস এম নজরুল ইসলাম, সভাপতি, খুলনা প্রেসক্লাব,

কৃষিবিদ জনাব মোহন কুমার ঘোষ, অতিরিক্ত পরিচালক, কৃষিসম্প্রসারন অধিদপ্তর, খুলনা এবংজনাব মুর্শিদা আকতার রনি, সভাপতি, খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকেরঅন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬