Logo

বন্ড ইস্যু করবে এবি ব্যাংক

এবি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংকের পরিচালনা বোর্ড ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। বন্ডের নাম হবে ”এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি”।

এবি ব্যাংক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬