Logo

ব্লকে ৪ কোম্পানির ১৪৫ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪৫ কোটি ৭১ লাখ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৪২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক কোম্পানিটি ৪১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক কোম্পানিটি ১৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে:- বিকন ফার্মা ২ কোটি ৮৮ লাখ, বিএসআরএম স্টিল ৪ কোটি ৯৮ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ২ কোটি ৪১ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৫১ লাখ, এমারেল্ড অয়েল ১০ কোটি ৮ লাখ, জেমিনী সী ১ কোটি ৫৬ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ১ কোটি ৩৪ লাখ, রেনেটা ১ কোটি ২৫ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্স ৩ কোটি ৩০ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ১ কোটি ৫৯ লাখ ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬