Logo

ডিএসইতে সূচক ও লেনদেনের সামান্য উত্থান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে সামান্য। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৪৩ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৮১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬