Logo

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

কমিশনার হাবিবুর রহমান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

বুধবার (২০ সেপ্টেম্বর, ২০২৩) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমানকে ডিএমপির পুলিশ কমিশনার পদে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২২ সালের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান খন্দকার গোলাম ফারুক। আগামী ১ অক্টোবর তিনি অবসরে যাচ্ছেন। তার পদে কে দায়িত্ব পাচ্ছেন তা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা।

গুরুত্বপূর্ণ এ পদটি পেতে দৌড়ঝাঁপে ছিলেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার চার কর্মকর্তা। শেষ পর্যন্ত চারজনের মধ্যে হাবিবুর রহমান হলেন ডিএমপির নতুন পুলিশ কমিশনার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬