নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ৩২ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে ইউনিক হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড কোম্পানিটি ২৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: এশিয়া ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, মেঘনা লাইফ ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সি পার্ল রিসোর্ট এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।