Logo

সূচকের নামমাত্র উত্থানেও বেড়েছে লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৮১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ৭৭ কোটি ৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৭৩৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬