Logo

বন্ড ইস্যু করবে ডিবিএইচ

ডিবিএইচ ফাইন্যান্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা ব্রাক হাউজিংয়ের (ডিবিএইচ) পরিচালনা বোর্ড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কোম্পানিটি ৫০০ কোটি ৫০ লাখ টাকার নন-কনভার্টেবল রিডেমবল ফিক্সড কুপন সিনিয়র বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ফেসভ্যালুতে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডিবিএইচের বন্ডের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৫ বছর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬