Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনে অংশ নেওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন রিপাবলিক ইন্সুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৮৪ শতাংশ। আর ৯.৬৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কর্ণফূলী ইন্স্যুরেন্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নর্দান ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬