Logo

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্পে আবারও কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকা। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ জেলা।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ময়মনসিংহ জেলার ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬