নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।