আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে কিয়েভ বাহিনীর হামলায় ৬ বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।
শনিবার রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
পুশিলিন বলেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কে স্বিতলোদারস্ক এবং হরলিভকা শহরে গোলাবর্ষণ করেছে। এতে ছয়জন লোক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ বেসামরিক লোক। তিনি বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে।
তিনি বলেন, হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।