Logo

ক্রেডিট রেটিং প্রকাশ করল ৩ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: প্রভাতি ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার, মুন্নু ফেব্রিক্স

প্রভাতি ইন্স্যুরেন্স: কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ”এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩১ ডিসেম্বর,২০২২ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং দ্বিতীয় প্রান্তিকের তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড।

রেকিট বেনকিজার: কোম্পানিটির দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএএ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-১। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত এবং ৩০ জুন পরযন্ত গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

মুন্নু ফেব্রিক্সের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এ”। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-২। কোম্পানিটির ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে এই রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬