নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি কৃষিবিদ সীড লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচ্য সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। গেল বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।