Logo

এবি ব্যাংকের উদ্যোগে খাগড়াছড়িতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড, পার্বত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল
প্রোগ্রামস ডিপার্টমেন্টের SEIP প্রকল্পের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর দ্বিতীয় ব্যাচের
শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও
SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন
এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক জাহিদ ইকবাল, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের SEIP
প্রকল্প ও এবি ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ খাগড়াছড়ি জেলার সম্ভবনাময়ী ২৭ জন তরুণ
উদ্যোক্তা ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬