Logo

দর বৃদ্ধির কারন জানেনা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৭ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪২ টাকা ৪০ পয়সা। ১১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৬ টাকা ৮০ পয়সা উন্নীত হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬