Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্মদিবস শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির শেয়ার দর গেল দিনের চেয়ে ৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৪ বারে ২০ লাখ ৭০ হাজার ৫১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে কে অ্যান্ড কিউয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২০ বারে ৮ হাজার ৭১৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮৪ বারে ২ লাখ ৪১ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো:- ইমাম বাটনের ৩.০৮ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮০ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৭৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২.৫৯ শতাংশ, আরডি ফুডের ২.৫৮ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ২.৫৫ শতাংশ এবং নর্দার্ণ জুটের শেয়ার দর ২.৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬