Logo

মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং ডিভিশনের উদ্যোগে, ফেনী এবং কুমিল্লা অঞ্চলের এজেন্টদের নিয়ে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এজেন্ট সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে এজেন্ট আউটলেটের নিয়মতান্ত্রিক পরিচালনা বিষয়ক প্রাণবন্ত বক্তব্য রাখেন ইভিপি ও হেড অব অডিট ইউনিট মোঃ এনায়েত উল্লাহ, মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এসভিপি ও ডিক্যামেলকো মোঃ মোসাদ্দেক হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এসভিপি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া।

এজেন্ট আউটলেটের ব্যবসায়িক প্রসার এবং সমৃদ্ধির ওপর আলোকপাত করেন এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট দর্পণ কান্তি রায়। সম্মেলনের শেষে অংশগ্রহণকারী সম্মানিত এজেন্ট মালিকদের সার্টিফিকেট এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের এজেন্টগণ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬