নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ’এন’ ক্যাটাগরি থেকে ’এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর, থেকে কোম্পানিটি এ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।