Logo

সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন ছাড়াল ৭০০ কোটি

হাজার কোটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৭০০ কোটির ঘর অতিক্রম করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ১৫৭ কোটি ২৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৭৭ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬