নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টামী উপলক্ষে আগামীকাল ০৬ সেপ্টেম্বর (বুধবার) শেয়ারবাজার বন্ধ থাকবে। আগামীকাল শেয়ারবাজারে কোনো লেনদেন হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টামী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে।বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন হবে।