নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৭ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৫ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩.৯৮ শতাংশ কমেছে। এতে করে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ফার্মা ৩.০৫ শতাংশ, জেনারেশন নেক্সট ৩.০৩ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়াম ২.৯১ শতাংশ, ওয়াইম্যাক্স ২.৭১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স ২.৬০ শতাংশ, অগ্নি সিস্টেমস ২.৫৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড ২.৪৫ শতাংশ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স ২.৪১ শতাংশ এবং সোনালী পেপার ২.২৯ শতাংশ শেয়ার দর কমেছে।