নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৮টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৪২ টাকা ২০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৬ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বড়েছে। এতে করে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন ইন্সুরেন্স ৯.৮৬ শতাংশ, ইয়াকিন পলিমার ৮.৯২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৭.২৫ শতাংশ, নর্দান ইসলামী ইন্সুরেন্স ৫.৪৭ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্স ৪.৮৬ শতাংশ, আরামিট সিমেন্ট ৪.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ৪.৬২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স ৩.৬৯ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ৩.২২ এবং কেয়া কসমেটিক্স লিমিটেড ৩.১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।