Logo

রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিং এলাকায় চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা।

আজ রোববার (০৩ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রানিং স্টাফের পর এবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে কর্মসূচি পালন করছেন রেলওয়েতে কর্মরত অস্থায়ী (টিএলআর) শ্রমিকরা।

গতকাল শনিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নিলে আজ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। যা গত ১৬ জুলাই থেকে স্থগিত ছিল। যা আজ আবার শুরু হয়েছে।

এদিকে গত রোববার (২৭ আগস্ট) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়ে পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই কর্মসূচি পালন করেছে রেলের রানিং স্টাফ কর্মচারি সমিতি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬