নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬৮টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে অ্যারামিট সিমেন্টের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৬৪ শতাংশ। যার ফলে অ্যারামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: সন্ধানী ইন্সুরেন্স ৪.৬১ শতাংশ, জুট স্পিনার্স ৪.২৯ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ৪.২৫ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ৪.২২ শতাংশ, মেঘনা পেট ৩.৪৫ শতাংশ, আফতাব অটো ৩.৩৬ শতাংশ, প্রাইম লাইফ ৩.৩৫ শতাংশ, সিনো-বাংলা ৩.১৬ শতাংশ এবং বেঙ্গল ইউন্ডশো ৩.১১ শতাংশ দর কমেছে।