Logo

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা মাত্র শুরু
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যেন আমরা না হারাই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশে পরিণত করতে পেরেছি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট, ২০২৩) রাজারবাগে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিরা যারা পলাতক আছে, তাদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে। তাদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।

শোক দিবসের আলোচনায় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দেশকে পেছনের দিকে নিয়ে যেতে আবারও চেষ্টা চলছে। যারাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদের দৃঢ়ভাবে দমন করতে পুলিশবাহিনী প্রস্তুত আছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬