Logo

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৯ শতাংশ। তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ। তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২২ শতাংশ।

দর বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৫.৫৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৮৩ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৪৫ শতাংশ, ইনটেকের ২.৩৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.০৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.০৮ শতাংশ এবং আরডি ফুডের ২.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬