Logo

রোববার স্পট মার্কেটে যাচ্ছে ফাস্ট ফাইন্যান্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস্ট ফাইন্যান্স লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ৩ থেকে ৫ সেপ্টেম্বর স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬