Logo

বাংলাদেশে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ভারতের নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের পর বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এই সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অল্প সময়ের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টে বাংলাদেশ সফরের আসবেন বলে জানা গেছে। তিনি ১১ সেপ্টেম্বর এসে ১২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন। যদিও দীর্ঘ তিন দশক পর এটি হবে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বর প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন। ওই সময় তিনি এমানুয়েল মাখোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে।’ তবে মাখোঁ কবে ঢাকায় আসবেন সেই তারিখ উল্লেখ করতে চাননি তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬