নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ বেলা ১১টা ৫০মিনিট পর্যন্ত ইন্ট্রাকোর স্ক্রিনে ৮ লাখ ২৮ হাজার ৫৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গেল দিন শেয়ারটি সর্বশেষ ৩৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।