নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ আগামীকাল ২৯ আগস্ট, মঙ্গলবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন আজ শেষ হবে। আগামী বুধবার, ৩০ আগস্ট থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।