Logo

জমি বিক্রি করবে ইষ্টার্ণ ব্যাংক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও পূর্বাচলে এ জমি অবস্থিত। বিদ্যমান বাজার দরে এই জমি বিক্রি করা হবে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

তথ্য মতে, গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ইষ্টার্ণ ব্যাংকের প্লটটির আয়তন ৮৫ দশমিক ১৫ কাঠা। অপরদিকে বসুন্ধরার প্লটটি ৫ কাঠা আয়তনের। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬