Logo

ইজিএম করবে মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক নাম পরিবর্তন ও প্রাথমিক গণপ্রস্তাবের অর্থ (আইপিও) ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য ব্যাংকটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ইজিএম আগামী ২৯ অক্টোবর বিকাল ৪ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ব্যাংকটি ’মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ নাম পরিবর্তন করে ’মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ নাম রাখবে। ব্যাংকটি স্বংঘস্বারক সংশোধন করে নাম পরিবর্তন করতে পারবে।

মিডল্যান্ড ব্যাংক আরও জানায়, ব্যাংকের আইপিও অব্যবহৃত ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারী শেয়ার কেনার কাজে বিনিয়োগ করতে চায়। আগামী ১ মাসের মধ্যে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে আইপিওর অর্থ ব্যবহার করতে পারবে কোম্পানিটি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬