Logo

এবি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে সিলেট এর হোটেল রোজভিউ-তে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে সার্টিফিকেট প্রদানও স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন এবি ব্যাংক লিমিটেড -এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংকের কর্পোরেট অ্যান্ড এস এমই বিভাগের প্রধান জনাব ইফতেখার এনাম আওয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬