Logo

প্রাক্তন মহাব্যবস্থাপকের মৃত্যুতে পূবালী ব্যাংক শোক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পূবালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন মহাব্যবস্থাপক কিউ এম মোস্তফা (৮৬) গত শনিবার (২৬ আগস্ট ২০২৩) রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। পূবালী ব্যাংক লিমিটেডে তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূবালী ব্যাংক পরিবার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬