Logo

ইসলামী ব্যাংকের শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা।

রাজশাহী জোনপ্রধান মিজানুর রহমান মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা জোনপ্রধান মোঃ হাবিবুর রহমান। যশোর, খুলনা, রাজশাহী ও বগুড়া জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬