Logo

সিটি ব্যাংক পারপেচ্যূয়াল বন্ডের মুনাফা ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচ্যূয়াল বন্ডের অর্ধবার্ষিকীর (১ সেপ্টেম্বর,২৩- ২৯ ফেব্রুয়ারি, ২৪) মুনাফা ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ের জন্য বিনিয়োগকারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ২৪ আগস্ট অনুষ্ঠিত সিটি ব্যাংক বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এই মুনাফা অনুমোদন করা হয়। বন্ডটির লেনদেনে কোনো দরসীমা না থাকায় আজ ফ্লোর প্রাইসে থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬