Logo

হাদিয়া ফাউন্ডেশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

“তরুণদের অংশগ্রহণে তারুণ্যের জয়গান” এই শ্লোগানকে বুকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন হাদিয়া ফাউন্ডেশনে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে৷

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ২০২১ সালের ১৪ই আগস্ট হাদিয়া ফাউন্ডেশনে’র পথচলা শুরু।

শনিবার (২৬ আগষ্ট ২০২৩)  চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের মাঠে এবং ৮নং ওয়ার্ডের রাস্তার উভয় পাশে ৪০০ খেজুর গাছ রোপণ করা হয়, এর পাশাপাশি ৪ জন অসহায় ব্যাক্তির মাঝে ছাগল বিতরণ করা হয় এবং একজন বুদ্বি-প্রতিবন্ধিকে স্বাবলম্বী করতে একটি মুদি দোকানের ব্যবস্থা করে দেওয়া হয় যা অর্থায়নে তত্বাবধানে  হাদিয়া ফাউন্ডেশন৷

বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন-  “হাদিয়া ফাউন্ডেশন” এর  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ জাফর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক- জিহাদ হাসান, প্রধান প্রবাসী উপদেষ্টা আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক- সামছুল ইসলাম রনি এবং চাঁদপুর জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ৷

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসার “মুহাম্মদ মাহমুদুল হাসান” ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি- “মামুন পাঠান” সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ – ফরিদগঞ্জ প্রেসক্লাব এবং “হাদিয়া ফাউন্ডেশন” এর উপদেষ্টা কমিটি সদস্য – কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক ও আইন সহকারী (তা: প্রা:) “মোঃ নূর নবী আজাদ” ও ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার “ফারুক হোসেন”। এসময় আরো উপস্থিত ছিলেন “হাদিয়া ফাউন্ডেশন” এর উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গন৷

সাংগঠনিক সূত্রে জানা যায়- সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই মূলত তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে। সংগঠনের শুরু থেকে এখনও পর্যন্ত প্রত্যেক মাসে নানা প্রকল্পের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এবং সামনেও এই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং  আগামীতে বাংলাদেশের প্রতিটি জেলায় হাদিয়া ফাউন্ডেশনে’র উপহার সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য বলে জানিয়েছে।

বিগত সময়ে “হাদিয়া ফাউন্ডেশন” সারা বাংলাদেশে বিনামূল্যে কোরআন শরীফ, ইসলামীক বই, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী  এবং  বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

এর পাশাপাশি গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে৷ এভাবেই মানবিক কাজ করে এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি। তাদের এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে৷

“হাদিয়া ফাউন্ডেশনের” সভাপতি মোহাম্মদ মহিন এবং সহ-সভাপতি মোঃ সজীব হোসেন বলেন- আমাদের এই পর্যন্ত পথচলায় যারা আর্থিক সহায়তাসহ নানা রকম বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অতীতের ন্যায় আগামীতেও তারা সবসময় হাদিয়া ফাউন্ডেশন এর  পাশে থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬