Logo

জেসিআই বাংলাদেশ উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

স্থিতিশীল উন্নয়নের লক্ষে কাজ করে যাওয়া বাংলাদেশের অন্যতম জাতীয় যুব সংগঠন জেসিআই বাংলাদেশ আয়োজিত উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগস্ট, ২০২৩) রাজধানীর একটি হোটেলে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হলো উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। কর্মক্ষেত্রে নিজেদের অসামান্য অবদান রাখা নারীদের সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শনের উদ্দেশ্য নিয়ে করা জেসিআই বাংলাদেশের একটি অনন্য এই আয়োজন। এতে ১২ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

অ্যাকাডেমিক ক্ষেত্রে অবদান রাখায় মনুজেরিন শহীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সারাবন তহুরা তুরিন, বাণিজ্য ক্ষেত্রে ফাদিয়া খান, কর্পেোরেট ক্ষেত্রে ফারহা নাজ জামান, খেলাধূলায় রূপনা চাকমা, স্টার্টআপ ক্ষেত্রে সাদিয়া হক, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে রোকেয়া সুলতানা, ব্যাংকিং এ নরুন নাহার বেগম, বিনোদন এ তানজিন তিশা, চিকিৎসা উদ্ভাবনে ডাঃ সায়েবা আখতার, উঠতি নারী নেতৃত্বে শবনম ওয়াজেদ এবং আজীবন অর্জনে দিলারা জামান সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে শ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি এবং
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদতূ আলে কজান্দ্রা বার্গ ভন লি ন্ডে ও বাংলাদেশে
সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান, করিন হে নচোজপি গনানি,  জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূইয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই-এর এলাকা ভিত্তিক উপদেষ্ঠা রবি শংকর সাথিয়ামর্তিূর্তি, জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মো: শাখাওয়াত হোসেন মামনু এবং জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল নিয়াজ মোর্শদ এলিট।

জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ পেশাজীবী ও নেতৃত্ব স্থানীয়দের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক
সংগঠন। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেইন্ট লইুসে এর সদর দফতর অবস্থিত। বর্তমানে ৪০টি স্থানীয় সংগঠন ও প্রায় ৫০০০ সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ জাতীয় পর্যায়ে সমাজ ও সম্প্রদায়ের সেবায় কাজ করে যাচ্ছে ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬