Logo

গেল সপ্তহে শেয়ারবাজারে মূলধন বেড়েছে

শেয়ারবাজারে লেনদেন বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে মূল্য সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৮২ কোটি কোটি টাকার বেশি। এই সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৪৬.৯৯ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ২২৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন এক হাজার ৮৮৯ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ১৯০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯০ কোটি ৩৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭০০ কোটি ২৮ লাখ টাকার বা ৪৬.৯৯ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৫ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬