Logo

দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ব্রিকসের ১৫তম সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬